তিন দিনেই খুলনাকে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষ উঠে জাতীয় লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌছে গিয়েছিল রংপুর বিভাগ। তাদেরকে অপেক্ষায় রেখেছিল দুটি ম্যাচ- ময়মনসিংহ বনাম রাজশাহী এবং সিলেট-বরিশাল ম্যাচ।
আজ শেষ দিনের সকালে রাজশাহীর কাছে হেরে যাওয়ায় সম্ভাবনা শেষ হয়ে যায় ময়মনসিংহের। রাজশাহীতে বরিশালের সঙ্গে সিলেট ড্র করায় রংপুর তিন বছর পর শিরোপা স্বাদ পায় বাংলাদেশের শীর্ষ প্রথম শ্রেণির ক্রিকেট লিগে। কিছু দিন আগে এনসিএল টি-টোয়েন্টিরও শিরোপা জিতেছিল তারা।
রংপুর শুরুতে টানাটা তিনটি ম্যাচ ড্র করে পিছিয়ে পড়েছিল। কিন্তু চতুর্থ রাউন্ডে বরিশাল ও রাজশাহীকে হারিয়ে শিরোপা লড়াইয়ে উঠে আসে তারা। ষষ্ঠ রাউন্ডে চট্টগ্রামের কাছে হেরে ধাক্কা খায় আকবর আলির দল। তবে সপ্তম রাউন্ডে 'হোমগ্রাউন্ড' বগুড়ায় খুলনাকে হারিয়ে ৩১ পয়েন্ট তুলে শিরোপা জিতে নেয় রংপুর।
তাদের মুকিদুল ইসলাম মুগ্ধ ৮ ইনিংসে ২৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা এবারের এনসিএলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
