১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলাটি হবে অদম্য ও অপরাজেয় নামে দুদলের মধ্যে। ম্যাচের আগে অদম্য দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিরাজের দলকে টার্গেট করে হালকা ধরণের হুমকি দিয়েছেন।
শান্ত সংবাদমাধ্যমকে বলেন, "এরকম একটি ম্যাচ খেলার সুযোগ আমাদের আগে খুব কমই মিলেছে। মাঠে নেমে খেলা শুরু হলে অবশ্যই আনন্দ এবং উত্তেজনা দুটোই থাকবে। যা বলা হয়েছে, তার কোনো ছাড় থাকবে না। আমরা শুয়াই ফেলব একদম।"
তিনি আরও মজার ছলে জানান, "প্রস্তুতি সবটাই মুখে-মুখেই হচ্ছে। মাঠে কোনো রকম প্রস্তুতি নেই। শুয়াই ফেলতেও পারি, নাহলে শুয়েও যাইতে পারি। মাঠে যা হবে তা আসলে দেখার মতো হবে।"
অপরদিকে অপরাজেয় দলের কোচ সোহেল ইসলাম পাল্টা জবাব দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, তাদের দল মাঠে খেলাই চ্যালেঞ্জের উত্তর দেবে। সোহেল সাংবাদিকদের বলেন, "আমরা কথায় বিশ্বাসী নই, আমরা মাঠে বিশ্বাসী। মাঠেই প্রমাণ করব কে কাকে শুয়ায়। তাই আমরা পুরোপুরি প্রস্তুত। ইনশাল্লাহ, মাঠেই ফলাফল দেখা যাবে।"
মিরাজের কথায়, "খেলার ভিতরে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তবে খেলার কোনো মানে নেই। শান্ত আমাদের হুমকি দিচ্ছেন, আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে আমাদের পাল্টা জবাব দেব। মাঠে আমরা চেষ্টা করব জয় পেতে এবং এই চ্যালেঞ্জের উত্তর দিতে।"
ম্যাচে অদম্য দলের ম্যানেজার হিসেবে থাকছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক, আর মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
অপরদিকে অপরাজেয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মিজানুর রহমান বাবুল, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন শেহজাদ মুনিম, এবং মেন্টরের দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
দুদলে যারা খেলবেন-
অপরাজেয় দল: পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা, সাকলাইন সজিব, জিসান আলম, এস.এম. মেহেরব, রাকিবুল হাসান, রিপন মন্ডল।
অদম্য দল: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ হাবিবুর রহমান সোহান, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম।