চন্দনাইশে গফুর-আনজুমান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দেশজুড়ে কনকনে শীত ও ঘন কুয়াশায় অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ৯ নম্বর ওয়ার্ডের হাজী আবদুল গফুর-আনজুমান আরা বেগম ফাউন্ডেশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ কাঞ্চননগর ৯ নম্বর ওয়ার্ডে প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর, মাওলানা মো. আলী, ফখরুল ইসলাম, এলডিপি ওয়ার্ড সভাপতি মাওলানা সেহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অ্যাডভোকেট মুহাম্মদ শহিদুল ইসলাম তালুকদার বলেন, ‘তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক কাজ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। মানবসেবার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’