আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৯টি সংসদীয় আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (একাংশ) ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’। এর মধ্যে ১১টি আসনে একাধিক প্রার্থী রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনে জোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ : সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক জোটের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আমার বাড়িতেও আগুন দেওয়া হয়েছিল। এসব ঘটনা হঠাৎ মব দিয়ে হয়নি। পরিকল্পনা করেই হয়েছে।’ এ সময় স্বাগত বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা আগামী কয়েক দিন পরিবেশ দেখব। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ তিনি বলেন, ‘দেশ এখন অনিরাপদ ও অগ্নিগর্ভ। সঙ্গে চলছে ভয়াবহ মব সন্ত্রাস। এ অবস্থায় সরকার কীভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবে, তা আমাদের জানা নেই।’
জোটের ঘোষিত প্রার্থী তালিকায় যারা আছেন
আনিসুল ইসলাম মাহমুদ : চট্টগ্রাম-৫ (চেয়ারম্যান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট); আনোয়ার হোসেন মঞ্জু : পিরোজপুর-২ (চেয়ারম্যান, জেপি); এবিএম রুহুল আমিন হাওলাদার : পটুয়াখালী-১ (মহাসচিব, জাতীয় পার্টি); অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ : ঢাকা-১০ (সিনিয়র কো-চেয়ারম্যান, জাপা); অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু : কিশোরগঞ্জ-৩ (নির্বাহী চেয়ারম্যান, জাপা); শেখ শহিদুল ইসলাম : মাদারীপুর-৩ (মহাসচিব, জেপি); গোলাম সারোয়ার মিলন : মানিকগঞ্জ-২ (প্রধান সমন্বয়ক, ফ্রন্ট); শাহ মোহাম্মদ আবু জাফর : ফরিদপুর-২ (সাবেক এমপি); নাসরিন জাহান রতœা : বরিশাল-৬ (সাবেক এমপি); শফিকুল ইসলাম সেন্টু : ঢাকা-১৩ (জাপা নেতা);জোটের প্রার্থী তালিকায় জাতীয় পার্টির আরও যেসব প্রার্থীর নাম রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নুরুল ইসলাম মিলন : কুমিল্লা-৮ (সাবেক এমপি); নুরুল ইসলাম ওমর : বগুড়া-৬ (সাবেক এমপি); ইয়াহ ইয়া চৌধুরী : সিলেট-২ (সাবেক এমপি); মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল : নীলফামারী-৩ (সাবেক এমপি); পনির উদ্দিন আহম্মেদ : কুড়িগ্রাম-২ (সাবেক এমপি); নাজমা আক্তার : ফেনী-১ (সাবেক এমপি); সিরাজুল ইসলাম চৌধরী : চট্টগ্রাম-১২ (সাবেক এমপি); মো. নজরুল ইসলাম : চট্টগ্রাম-৭ (সাবেক এমপি); অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার : টাঙ্গাইল-৫; ইঞ্জিনিয়ার মামুন অর রশীদ : জামালপুর-৪ (সাবেক এমপি); সোলায়মান আলম শেঠ : চট্টগ্রাম-৯; তপু রায়হান : ঢাকা-১৭ (জহির রায়হানের পুত্র); মো. জসিম উদ্দিন ভূঁইয়া : নেত্রকোনা-৩; সরদার শাহজাহান : পাবনা-১; মোবাবর হোসেন আজাদ : নোয়াখালী-৪; ফকরুল আহসান শাহজাদা : বরিশাল-৩; মো. বেলাল হোসেন : লক্ষ্মীপুর-১; আমানত হোসেন আমানত : ঢাকা-১৬; জাহাঙ্গীর আলম পাঠান : ঢাকা-১৪; শাহ জামাল রানা : ব্রাহ্মণবাড়িয়া-৩; মাতলুব হোসেন লিয়ন : সাতক্ষীরা-২; মো. ইলিইয়াস উদ্দিন : শেরপুর-১; মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী : ঠাকুরগাঁও-১; রাশেদুল ইসলাম : নীলফামারী-৪; নিগার সুলতানা রানী : লালমনিরহাট-২; শফিকুল ইসলাম বাদশাহ মিয়া : গাইবান্ধা-১; বরুন সরকার : রাজশাহী-১; অধ্যাপক কামরুজ্জামান : রাজশাহী-৩; তরিকুল ইসলাম স্বাধীন : পাবনা-৬; সুমন ঘোষ : মাগুরা-১; আলমগীর সিকদার : মাগুরা-২; এসএম আল যোবায়ের : বাগেরহাট-১; মাইনুল হাসান রাসেল : বরগুনা-১; মো. মহসিন হাওলাদার : পটুয়াখালী-২; মো. আনোয়ার হোসেন হাওলাদার : পটুয়াখালী-৪; গাজী সোহেব কবির : বরিশাল-৪; এমএ কুদ্দুস খান : ঝালকাঠি-২; ডা. সেলিমা খান : ঝালকাঠি-১; সেকান্দার আলী মুকুল বাদশা : পিরোজপুর-৩; ইদি আমিন এপোলো : ঢাকা-৯; এসএম আমিনুল হক সেলিম : ঢাকা-১১; হাজী নাসির উদ্দিন সরকার : ঢাকা-১২; অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ : শরীয়তপুর-১; জাহাঙ্গীর আহমেদ : ময়মনসিংহ-৪; জাফর আহমেদ রাজু : ফেনী-২; মো. শামসুল আলম : কক্সবাজার-১; অ্যাডভোকেট মো. তারেক : কক্সবাজার-৩; শেখ মোহাম্মদ আলী : ঢাকা-১৮।
জেপি ও অন্যান্য শরিক দলের প্রার্থী : জোটের শরিক দলগুলোর প্রার্থীদের মধ্যে রয়েছেন সালাহ উদ্দিন মাহমুদ (কক্সবাজার), মো. রুহুল আমিন (কুড়িগ্রাম-৪), মো. আসাদুজ্জামান (ঠাকুরগাঁও-৩), শওকত মাহমুদ (কুমিল্লা-৫), গোলাম মোর্শেদ রনি (নারায়ণগঞ্জ-৪), কেএম জাহাঙ্গীর (ঝিনাইদহ-২), দীপক কুমার পালিত (চট্টগ্রাম-৯), টিএম জহিরুল হক তুহিন (বরিশাল-৬), শাহ জামিল আমিরুল (মেহেরপুর-২), মির্জা আজম (খুলনা-১), ডাক্তার মুনির হোসেন (চাঁদপুর-৩)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি।
দ্বৈত প্রার্থী দেওয়া আসন : জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১টি আসনে একাধিক প্রার্থী দিয়েছে। আসনগুলো হলো ঢাকা-১০, বরিশাল-৬, ঢাকা-১৭, চট্টগ্রাম-৯, শেরপুর-১, শরীয়তপুর-১, ঢাকা-১৮, বরগুনা-১, বরিশাল-৪, ঝালকাঠি-২ ও টাঙ্গাইল-৮।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব ও ফ্রন্টের মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং জোটের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।
গত ৮ ডিসেম্বর এ জোটের আত্মপ্রকাশ ঘটে। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ ১৮টি দল আছে এই জোটে।