স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন

বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন ‘স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ’ এর খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) নবগঠিত কমিটিতে কবি ও লেখিকা হাসনা খাতুনকে সভাপতি এবং লেখক ও সাহিত্যিক বিশ্বজিৎ মিরবরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে. এম. সফর আলী পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ২০২৬ সালে খুলনা বিভাগের শিল্প-সাহিত্য অঙ্গনে এই কমিটি নতুন চমক দেখাবে।

কমিটিতে ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ও ২৩ সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: রহমান মুকুল, কবি মো. গোলাম রহমান, আতিকুর রহমান ফৌরাইজি, রোকসানা জেবা ও আতিকুর রহমান।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন:

সহ-সভাপতি: আক্তার হোসাইন

সহ-সভাপতি: কামনা ইসলাম

যুগ্ম সাধারণ সম্পাদক: রোবাইয়াৎ গুলশানআরা ও সমীরন রায়

সাংগঠনিক সম্পাদক: মো. নাইমুর রহমান

সহ-সাংগঠনিক সম্পাদক: হাবিবাতুন নাহার রুমি ও সালেকিন আহমেদ শোভন

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. গোলাম মওলা

দপ্তর সম্পাদক: রেজা মুহাম্মদ সবুজ

সাহিত্য বিষয়ক সম্পাদক: ইভা মন্ডল

অর্থ বিষয়ক সম্পাদক: বৃষ্টি খানম

সাংস্কৃতিক সম্পাদক: শাশ্বতী রায়

সমাজ কল্যাণ সম্পাদক: দেলোয়ার হোসাইন

শিক্ষা বিষয়ক সম্পাদক: সাবিকা বিশ্বাস

আইন বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান নাহিদ

মহিলা বিষয়ক সম্পাদক: ঐষর্য সাহা প্রিয়া

তথ্য প্রযুক্তি সম্পাদক: আশিক শেখ

ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সাহেদ আলী

নির্বাহী সদস্য: লিজন রহমান, মো. শাহরিয়ার শিহাব ও মো. আবু হুরায়রা বাঁধন।