রেসিপি দিয়েছেন : মারজানা তাবাসসুম অন্যা
বেকড পটেটো
উপকরণ : আলু ৪টা, চিকেন কিমা ১ কাপ, সবুজ ক্যাপসিক্যাম মিহি কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা মেলানো ১ চা চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ, মজোরোলা চিজ ১ টেবিল চামচ, সাওর ক্রিম সিকি কাপ, ওরিগ্যানো আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন : আলু ভালো করে ধুয়ে তেল ও লবণ মাখিয়ে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন। পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ ভেজে এর মধ্যে চিকেন দিয়ে দিন। ধনে পাতা বাদে সব উপকরণ দিয়ে দিন। চিকেন হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন। ব্রেক করা আলুকে ওপরে দিয়ে কেটে ভেতর থেকে সেদ্ধ আলু বের করে গ্রেড করে রান্না করা চিকেন ও সিকি কাপ দুধ দিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটা ঐ আলুর মধ্যে ভরে ওপরে মজোরোলা চিজ দিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বেক করুন। হয়ে গেলে ওপরে সাওর ক্রিম ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।
পটেটো রোল
উপকরণ : গ্রেড করা আল তিন কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ডিম ২টা, লাল ক্যাপসিক্যাম মিহি কুচি ২ টেবিল চামচ, সবুজ ক্যাপসিক্যাম মিহি কুচি ২ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজ মিহি কুচি ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, তেল সিকি কাপ, মজোরোলা চিজ১ টেবিল চামচ।
পুর তৈরি : চিকেন কিমা ১ কাপ, সবুজ ক্যাপসিক্যাম মিহি কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, চিলি সস ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন : কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে চিকেন দিন। ধনে পাতা ও চিলি সস বাদে সব উপকরণ দিন। চিকেন সেদ্ধ হলে চিলি সস ও ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন। গ্রেড করা আলুর সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে লম্বা ট্রে-তে পাতলা করে বিছিয়ে ওপরে সামান্য তেল স্প্রে করে ১৭৫ ডিগ্রি তাপমাত্রায় ২০ মিনিট বেক করুন। গরম অবস্থায় কেটে ভেতরে পুর দিয়ে রোলের মতো পেঁচিয়ে ওপরে চিজ দিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট বেক করে পরিবেশন করুন।
হাশ ব্রাউন
উপকরণ : গ্রেড করা আলু তিন কাপ, মুরগির বুকের মাংস ১ পিস, বাটার ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ চা চামচ, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন : আলু পানিতে ধুয়ে গ্রেড করে করে ঠা-া পানিতে এক চা চামচ লবণ দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন। এবার এটাকে চেপে পানি ফেলে দিন। কড়াইয়ে বাটার দিয়ে তিন থেকে চার মিনিট গ্রেড করা আলু ভেজে নিন। মুরগির বুকের মাংস আধা চা চামচ, আদা রসুন বাটা ও সামান্য লবণ দিতে সেদ্ধ করুন। সেদ্ধ হলে হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে রাখুন। এর সঙ্গে তেল বাদে বাকি সব উপকরণ দিয়া ভালো করে মাখুন। ১০ মিনিট পর হাতে সামান্য তেল মাখিয়ে হাশ ব্রাউনের সেপ বানিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে হাশ ব্রাউনগুলো স্যালো ফ্রাই করে পরিবেশন করুন।
ফ্রাইস
উপকরণ : বড় আলু তিনটা, বিফ স্টেক ২০০ গ্রাম, সয়াসস ১ টেবিল চামচ, এইচপি সস ১ টেবিল চামচ, কালো গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, রোজমেরি ১ চা চামচ, থায়িম ১ চা চামচ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, তেল ১ কাপ।
সস তৈরি : টমেটো সস সিকি কাপ, মেয়নেজ সিকি কাপ, চিলি সস ২ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন : বিফ সয়াসস, এইচপি সস, কালো গোলমরিচের গুঁড়া, রোজমেরি, থায়িম, পেঁপে বাটা ও লবণ দিয়ে ছয় ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। আলু পানিতে ধুয়ে লম্বা করে ফ্রাইস-এর মতো কেটে ঠা-া পানিতে এক চা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর আলু তিন মিনিট ফুটন্ত পানিতে দিয়ে সেদ্ধ করে নিন। পানি ফেলে টিস্যু দিয়ে চেপে শুকিয়ে নিন। এবার আলুতিন মিনিট দুবার ডুবো তেলে ভাজুন। ভাজা হলে ওপরে চাট মসলা ছিটিয়ে দিন। পাত্রে বাটার দিয়ে এর মধ্যে স্টেক দিয়ে ছয় মিনিট করে দুই পাশ স্যালো ফ্রাই করুন। টমেটো সস ও বাকি সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে সস বানিয়ে নিন। সারভিং ডিশে প্রথমে ফ্রাইস দিয়ে এর ওপর স্টেক কেটে দিয়ে ওপরে সস ও স্প্রিং অনিয়ন দিয়ে পরিবেশন করুন।