স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি গঠন

বাংলাদেশ সরকার কর্তৃক (সি.আর.) অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ নবগঠন করা হয়েছে। 

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহনাজ শিল্পীকে সভাপতি এবং লেখক মুহাম্মদ মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মু: আলামিন বাকলাই। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিরাজ মিয়া।

সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে.এম. সফর আলী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বরিশাল বিভাগীয় কমিটি দেশের সাহিত্যাঙ্গনে সুনামের সাথে কাজ করে যাবে।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন: মু. আল আমীন বাকলাই, নুর হোসেন মোল্লা, ইসরাত জাহান মমতাজ, এবি এম আনিসুর রহমান পলাশ, মাসুম মুহতাদী ও এ.কে.এম. মহসিন উদ্দিন মনির।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি মাহমুদা খানম; সহ-সভাপতি মোঃ শাহ্ জামান চিশতি, বি.এম. আরিফ হোসেন মিন্টু, আব্দুল গফফার খা ও এ.এইচ. আরিফুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ রিপন ও মাহমুদা আক্তার; সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও হৃদয় খান; প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম; সহ প্রচার সম্পাদক চাঁদনী আক্তার; দপ্তর ও অর্থ সম্পাদক জিল্লুর রহমান; সহ দপ্তর ও অর্থ সম্পাদক নবমিতা নাসরীন নীল; সাহিত্য বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন; সহ সাহিত্য সম্পাদক সেলিম আহমেদ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৈমন্তী শুক্লা ওঝা; সহ-সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা বেগম; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জহিরুল ইসলাম বাদল; সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহানা নাসরীন লিপি; নারী ও শিশু সম্পাদক সানজিদা সুলতানা; শিক্ষা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার মীলা; আইন বিষয়ক সম্পাদক সাইফুল বারী; আবৃত্তি বিষয়ক সম্পাদক শিমুল সুলতানা হেপি; তথ্য প্রযুক্তি সম্পাদক বিজন বেপারী; ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।
নির্বাহী সদস্য হলেন: রবীন্দ্রনাথ মন্ডল, মহসিন খান, নজরুল ইসলাম, মনি আক্তার মিম ও মোঃ আবু হেনা রনি।