হাসপাতালের ভিতরে দুর্গন্ধে রোগীর দুর্ভোগ চরমে

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবগুলো ভবনের টয়লেট ও রুমের অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধে রোগীদের দূর্ভোগ বেড়েই চলছে।

সরেজমিন দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের কোনায় কোনায় ভাঙাচুরা লোহার স্যাঁত স্যাঁতে রড, টুল, টিনের বাটি, ভাঙা কাঁচ পড়ে রয়েছে। দেয়ালে দেয়ালে ময়লা আর্বজনার স্তুপ, টয়লেটে পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। রুমে রুমে রাখা টিনের যানগুলো ঝং পড়েছে। বেসিংগুলো অপরিষ্কার, ফ্লোরগুলো পিচ্চিল।

এছাড়াও রোগীর থাকা বেডগুলো লালচে দাগ পড়ে পোকামাকড় বাসা বেঁধেছে। বেডগুলোতে রোগী শোয়ার অবস্থা নেই। এমন অপরিষ্কার ও পোকামাকড় বাসা বেঁধে থাকার পরও এসব বেডে রোগীরা থাকছে। এতে রোগ নিরাময়ের চাইতে রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাই বেশি। পুরো হাসপাতালের কোনায় ও বিভিন্ন স্থানে ময়লার স্তূপে পরিনত হয়েছে। রোগীদের নিচে মেঝেতে চিকিৎসা দেয়া বেডগুলোর করুন অবস্থা দেখা যায়।

রোগী আসমা, শারমিন, ময়না বলেন, বাচ্চার পেট ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে এসে আরও বেশি অসুস্থ হচ্ছি। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ। দুর্গন্ধে থাকা যাচ্ছে না। বেড-সীড ও ফোমগুলো পোকামাকড়ের আড্ডাখানা। শুইলে গাঁ চুলকায় গোটা গোটা লালচে দাগ হয়ে যায়। টয়লেট বেশি নোংরা। দেখে বোঝা যাচ্ছে গত কয়েক মাসে এসব বিষয়ে পরিষ্কার করতে নজর দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।ৎ

স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা-সাব্যসাচী নাথ বলেন, হাসপাতালে কোন পরিছন্নকর্মী, মালী, আয়া নেই। দীর্ঘদিন পোষ্টগুলো খালী রয়েছে। একাধিকবার চিঠি দিয়েও কোন কাজ হয়নি। মাষ্টার রুলে ১জন পরিছন্নকর্মী দিয়ে ৫০শয্যা হাসপাতালের কাজ চলছে।