অল্প সময়ে বেশি পড়ার কৌশল পমোডোরো টেকনিক

স্মার্টফোনের এই যুগে মনোযোগ ধরে রেখে দীর্ঘক্ষণ পড়াই এখন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় পমোডোরো টেকনিক হতে পারে তাদের সহায়তাকারী বন্ধু। চড়সড়ফড়ৎড় ইতালিয়ান শব্দ, এর অর্থ টমেটো। পমোডোরো টেকনিকের আবিষ্কারক ফ্রান্সিসকো সিরিল্লো পদ্ধতিটি ব্যবহারের সময় টমেটো আকৃতির একটি টাইমার ব্যবহার করতেন বলে এই টেকনিকের নামকরণ করেন পমোডোরো টেকনিক। পমোডোরো টেকনিক নিয়ে লিখেছেন লিজা চৌধুরী

পড়ার সময় মনোযোগ ধরে রাখা খুবই কঠিন। পড়া শুরু করাও একটি বড় চ্যালেঞ্জ। এই দুইয়ে মিলে সৃষ্টি হয় দীর্ঘসূত্রতা। দীর্ঘসূত্রতার দুষ্টু চক্রে পড়ে দিনের পড়া দিনে শেষ করা আর হয়ে ওঠে না। শুধু পড়াশোনাই নয়, সৃজনশীল কাজে অথবা দৈনন্দিন জীবনে সব জায়গায় এই দীর্ঘসূত্রতা একটি বড় বাধা। এই বাধা দূর করতে কৌশলও কম আবিষ্কার হয়নি।

তেমনই একটি কৌশল হলো পমোডোরো টেকনিক। এই টেকনিকের মূল লক্ষ্য হলো একটি বড়কাজের জন্য ব্যয়িত সময়কে ছোট ছোট ভাগে বিভক্ত করে কাজকে যথাসম্ভব সহজ করে তোলা।

ছোট ছোট কয়েকটি ভাগে বিভক্ত হওয়ায় মনোযোগ ধরে রাখা সহজ হয়, দ্রুত ক্লান্তি ভর করে না, দীর্ঘসূত্রতা দানা বাঁধতে পারে না।

শুধু পড়াশোনা নয়, যেকোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে এই কৌশল অবলম্বন করতে পারো।

পমোডোরো টেকনিকের ধাপ পমোডোরো টেকনিকের ধাপগুলো খুবই সরল।

প্রথম ধাপ

নির্দিষ্ট ওই কাজের জন্য মোট কত সময় লাগতে পারে তা অনুমান করো।

দ্বিতীয় ধাপ

কাজের জন্য যতটুকু সময় লাগতে তাকে ২৫ মিনিটের প্রয়োজনীয় কয়েকটি খ-ে বিভক্ত করো। প্রতিটি ২৫ মিনিটের পর ৫ মিনিটের বিরতি নাও। বিরতির পর আবার ২৫ মিনিট কাজে ফিরে এসো।

তৃতীয় ধাপ

এভাবে ৫টি ২৫ মিনিটের চক্র পূর্ণ হলে ২৫ মিনিটের একটি বড় বিরতি নাও। এভাবে সম্পন্ন হয় একটি পমোডোরো সেট। একটি পমোডোরো সেট সম্পন্ন হওয়ার পর প্রয়োজনে পুনরায় ২৫ মিনিটের চক্র শুরু করো। এভাবে যতবার পমোডোরো সেট পুনরাবৃত্তির প্রয়োজন হয় ততবার পুনরাবৃত্তি করো।

টাইমার সেট

স্মার্টফোন ব্যবহার করলে খুব সহজেই পমোডোরো অ্যাপস ডাউনলোড করে নিতে পারো। এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম দিয়ে বিরতির শুরু ও শেষ জানিয়ে দেবে। অন্য টাইমার ব্যবহার করলে উপরিউক্ত নিয়ম অনুসারে টাইমার সেট করে নাও।

সতর্ক থাকো

পমোডোরো টেকনিক ব্যবহার করার সময় নিজেকে একাধিক কাজে ব্যস্ত রাখবে না।

সম্পূর্ণ মনোযোগ একটি কাজেই নিবদ্ধ রাখো।

পমোডোরো টেকনিক ব্যবহার করার সময় সময়ের হিসেব রাখতে ঘড়ি নয়, টাইমার ব্যবহার করো। নইলে ঘড়ির দিকে লক্ষ্য রাখতে গিয়েই সময়ের অপচয় এবং মনোযোগে বিঘœ দুই-ই ঘটবে।

৫ মিনিটের বিরতি যেন ৫ মিনিটেই শেষ হয় সে দিকে খেয়াল রাখবে।

বিরতির সময় যেন পরিপূর্ণ বিশ্রামেই ব্যয় হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পমোডোরো টেকনিক ব্যবহারের সময় যেন কেউ বিরক্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজের জায়গা নির্বাচন করবে।