ষষ্ঠ অধ্যায় : জাবেদা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ ৫,০০০ টাকা। এর জাবেদা হবে
ক. পণ্য বিতরণ হিসাব ডেবিট ৫,০০০ বিজ্ঞাপন হিসাব ক্রেডিট ৫,০০০
খ. পণ্য বিতরণ হিসাব ডেবিট ৫,০০০ ক্রয় হিসাব ক্রেডিট ৫,০০০
গ. বিজ্ঞাপন হিসাব ক্রেডিট ৫,০০০
ক্রয় হিসাব ক্রেডিট ৫,০০০
ঘ. বিজ্ঞাপন হিসাব ডেবিট ৫,০০০
পণ্য বিতরণ হিসাব ক্রেডিট ৫,০০০
২. অগ্রিম মজুরি প্রদান ৫,০০০ টাকা। এ লেনদেনটি নিম্নের কোন জাবেদায় অন্তর্ভুক্ত হবে?
ক. সংশোধনী জাবেদা
খ. সমন্বয় জাবেদা
গ. সমাপনী জাবেদা
ঘ. প্রারম্ভিক জাবেদা
৩. বিক্রয় ফেরত জাবেদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক. নগদে বিক্রীত পণ্য ফেরত
খ. বাকিতে বিক্রীত পণ্য ফেরত
গ. নগদে পণ্য বিক্রয়
ঘ. বাকিতে পণ্য বিক্রয়
৪. বেতন বকেয়া রয়েছে ২,০০০ টাকা। এখানে ডেবিট হবে
ক. বেতন হিসাব
খ. নগদান হিসাব
গ. বকেয়া বেতন হিসাব
ঘ. পাওনাদার হিসাব
৫. বিগত বছরের হিসাবকালের শেষ দিনের সম্পদ, দায় ও স্বত্বাধিকারের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য কোন জাবেদা করা প্রদান করা হয়?
ক. প্রারম্ভিক জাবেদা
খ. সমাপনী জাবেদা
গ. সমন্বয় জাবেদা
ঘ. সংশোধনী জাবেদা
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘স্বপ্না ট্রেডার্স’-এর হিসাবরক্ষক পুরনো আসবাবপত্র বিক্রয়কে ভুলবশত বিক্রয় হিসাব দ্বারা ক্রেডিট করেছেন।
৬. উপর্যুক্ত লেনদেনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. সমন্বয় জাবেদা
খ. সমাপনী জাবেদা
গ. প্রারম্ভিক জাবেদা
ঘ. সংশোধনী জাবেদা
৭. উদ্দীপকের ভুল সংশোধনে কোন জাবেদা দাখিলাটি সঠিক?
ক. বিক্রয় হি: ডেবিট
আসবাবপত্র হি: ক্রেডিট
খ. আসবাবপত্র হি: ডেবিট
বিক্রয় হি: ক্রেডিট
গ. নগদান হি: ডেবিট
বিক্রয় হি: ক্রেডিট
ঘ. বিক্রয় হি: ডেবিট
নগদান হি: ক্রেডিট
৮. জাবেদার দাখিলা প্রণয়ন করা হয় কখন?
ক. লেনদেনের চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে
খ. পণ্য বা সেবা সরবরাহের ফরমায়েশ পাওয়ার সঙ্গে সঙ্গে
গ. লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সঙ্গে সঙ্গে
ঘ. পণ্যদ্রব্য সরবরাহ করার পর
৯. মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায় থেকে পণ্য উত্তোলনের সঠিক জাবেদা হলো
ক. নগদান হিসাব ডেবিট
উত্তোলনের হিসাব ক্রেডিট
খ. উত্তোলন হিসাব ডেবিট
নগদান হিসাব ক্রেডিট
গ. নগদান হিসাব ডেবিট
ক্রয় হিসাব ক্রেডিট
ঘ. উত্তোলন হিসাব ডেবিট
ক্রয় হিসাব ক্রেডিট
১০. ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যে কোনো তথ্য পাওয়া যায়
ক. রেওয়ামিল থেকে
খ. খতিয়ান থেকে
গ. জাবেদা থেকে
ঘ. প্রকৃত জাবেদা থেকে
১১. সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করা হয়
র. বিক্রয় হিসাব রর. আয়কর হিসাব
ররর. পাওনাদার হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১২. ‘কমিশন প্রাপ্য’ এর জাবেদাটি হবে
ক. নগদান হিসাব ডেটর
কমিশন হিসাব ক্রেডিটর
খ. প্রাপ্য কমিশন হিসাব ডেটর
কমিশন হিসাব ক্রেডিটর
গ. প্রাপ্য কমিশন হিসাব ডেটর
পাওনাদার হিসাব ক্রেডিটর
ঘ. কমিশন হিসাব ডেটর
প্রাপ্য কমিশন হিসাব ক্রেডিটর
১৩. ‘ধারে বিক্রয় ৮০,০০০ টাকা’ এর সমাপনী জাবেদা হবে
ক. বিক্রয় ডেবিট ৮০,০০০
নগদান ক্রেডিট ৮০,০০০
খ. নগদান হিসাব ডেবিট ৮০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ৮০,০০০
গ. আয় বিবরণী হিসাব ডেবিট ৮০,০০০
বিক্রয় হিসাব ক্রেডিট ৮০,০০০
ঘ. বিক্রয় হিসাব ডেবিট ৮০,০০০
আয় বিবরণী হিসাব ক্রেডিট ৮০,০০০
১৪. ক্রয় জাবেদায় সাধারণত কয়টি ঘর বা কলাম থাকে?
ক. ছয়টি খ. পাঁচটি গ. সাতটি ঘ. তিনটি
১৫. ক্রয় জাবেদা থেকে জানা যায়
র. মোট ক্রয়ের পরিমাণ
রর. মোট ধারে ক্রয়ের পরিমাণ
ররর. মোট পাওনাদারের পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৬. আর্থিক বিবরণী প্রস্তুতের সময় কোন জাবেদা প্রয়োজন হয়?
ক. প্রারম্ভিক জাবেদা
খ. সমন্বয় জাবেদা
গ. সমাপনী জাবেদা
ঘ. সংশোধনী জাবেদা
১৭. একই লেনদেনে যদি ব্যক্তির নাম ও নগদ উল্লেখ থাকে তখন সংশ্লিষ্ট লেনদেনকে কী ধরতে হয়?
ক. কারারি লেনদেন
খ. ধারে লেনদেন
গ. নগদ ও ধারে লেনদেন
ঘ. নগদ লেনদেন
উত্তর
১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. গ, ১৬. খ, ১৭. ঘ
লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা