মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ-চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি। আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার দলের কেউ আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব। আমরা তাদের মতো করব না।
রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ১৯৯১ সালে নির্বাচন করেছিল এবং তারা নির্বাচনে কখনো ভালো করতে পারেনি।
তিনি বলেন, আমরা এদেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। সেøাগান দিলে ভোট আসবে না, সৎ কাজ করে মানুষের মন জয় করতে হবে বলে তিনি ধানের শীষে ভোট চান ও দোয়া কামনা করেন।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আমানতের খেয়ানত করব না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই আমাকে ও আমার বাপ-চাচাকে চিনেন। আমরা রাজনীতি করে সম্পদ করিনি। আমরা বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করব না।