কাজলের ইঙ্গিতপূর্ণ বার্তায় নেটদুনিয়ায় কৌতুহল

বলিউড অভিনেত্রী কাজল দেবগণ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বার্তা দিলেন। ইঙ্গিতপূর্ণ সে পোস্ট আলোচনা তৈরি করেছে নেটদুনিয়ায়। কাজল তার ফেসবুকে ৪টি নতুন ছবি আপলোড করেন। ছবিতে বিস্কিট রংয়ের ওয়েস্টার্ন পোশাকে মোহনীয় রূপে ধরা দেন তিনি। তবে ক্যাপশনে কিছুটা রহস্য জুড়ে দেন অভিনেত্রী। লেখেন, প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা সম্পূর্ণরূপে হতবাক হন। 

এরপরই নায়িকার পোস্টের মন্তব্যের ঘরে মতামত জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, সুখী থাকো, প্রতিদিনই সৌভাগ্য পাবে কাজল। আরেকজন লেখেন, বিশ্বাস করো যে আসল সৌন্দর্য হলো সৎ, বাস্তব এবং ক্ষমাহীনভাবে নিজের মতো থাকা।