ভোলা ৪ আসন

‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম’

বড়দের প্রচার প্রচারণায় পিছিয়ে নেই ছোটরাও। নির্বাচনের গুরুত্ব না বুজলেও নিজেদেরকে উত্তাপে রেখেছেন ছোটরা। আনন্দ আর উচ্ছ্বাসে বেরিয়ে বেড়াচ্ছে বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। স্লোগানে স্লোগানে মুখর করে রেখেছে এলাকা। হাসি আর আনন্দে জমজমাট উৎসবে মেতে উঠেছে তারা। 

শ্লোগানে শ্লোগানে মুখরিত "আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম।" ভোলা ৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী যুবদলের কেন্দ্রীয় সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর পক্ষে এ প্রচারণা করেন। শিশুদের প্রচার-প্রচারণা এবং জমজমাট আকর্ষণীয় গান দ্বারা মুগ্ধ করছেন তরুণ বৃদ্ধ নারী পুরুষ ভোটারদেরকে। চরফ্যাশন উপজেলার চরকলমি ইউনিয়নে আঞ্জুরহাট বাজারে এ প্রচারণা চালায় ছোটো ছোটো ছেলেরা। উপস্থিত পথচারী নারী পুরুষ ভোটাররা তাদের এ স্লোগান দেখে মুগ্ধ হয়।