বাংলা প্রথম পত্র

সপ্তম শ্রেণি

সেলিনা আক্তার

গল্প : লখার একুশে

লেখক : আবুবকর সিদ্দিক

১. লখা রাতে কোথায় ঘুমায়?

উত্তর : ফুটপাতে

২. লখা কখন খিদের কষ্ট ভুলে যায়?

উত্তর : মায়ের পাশে থাকার সময়

৩. লখার মা কী করে?

উত্তর : ভিক্ষা

৪. লখা রেললাইনকে কীসের সঙ্গে তুলনা করে?

উত্তর : মরা দুটো সাপ

৫. লখা ভীষণ যন্ত্রণায় আঁ আঁ বলে কেঁদে দিল কেন?

উত্তর : পায়ে বাবলার কাঁটা ফুটায়

৬. লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে ঠুক-ঠুক ঠুকে তার ওপর কান পেতে ছিল কেন?

উত্তর : সুর লহরী শুনতে

৭. ভীতু লখা ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়েছিল কেন?

উত্তর : ফুল সংগ্রহ করতে

৮. ‘এসো, এসো, লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো’ লখা কাদের উদ্দেশ্য করে কথাটা বলেছিল?

উত্তর : ফুলগুলোকে  

৯. ‘লখার একুশে’ গল্পে লখাকে কোন প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তর : কাঠবিড়ালী

১০. লখার পেড়ে আনা ফুলগুলো কেমন ছিল?

উত্তর : রক্ত লাল রঙের ও তুলতুলে নরম

১১. লখা ফুল সংগ্রহের কষ্ট ভুলে যায় কেন?

উত্তর : গর্ববোধের কারণে

১২. সেদিন সকাল ছিল আশ্চর্য সুন্দর কোন সকালের কথা বলা হয়েছে?

উত্তর : ২১ ফেব্রুয়ারির সকাল

১৩. প্রভাতফেরির মিছিলে টোকাই লখাকে চিনতে কষ্ট হয় না কেন?

উত্তর : প্রভাতফেরির মিছিলে টোকাই লখাকে চিনতে কষ্ট হয় না। কারণ তার গা খোলা উদাম, গাঢ় কালো। তার হাত উপচে পড়ছে রক্ত লাল ফুলের গুচ্ছ। সে ছাড়া সবার গায়ে ছিল চাদর, কোট, সোয়েটার।

১৪. লখা প্রভাতফেরির মিছিলে গিয়েও গান গাইতে পারেনি কেন?

উত্তর : জন্মবোবা ছিল

১৫. ভাষা আন্দোলন বাঙালির কোন বোধকে জাগ্রত করে?

উত্তর : চেতনাবোধ

১৬. লখা মনকে শক্ত করে নিল কেন?

উত্তর : ফুল পেড়ে আনতে

১৭. আবু বকর সিদ্দিক কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?

উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটির রচয়িতা কে?

উত্তর : আবদুল গাফ্ফার চৌধুরী

১৯. তুলোমিঠের আরেক নাম কী?

উত্তর : হাওয়াই মিঠাই

লেখক : শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ