ভালোবাসা দিবসে পরিবারের সবার জন্য একটু ভিন্ন ধাঁচের ভিন্ন কিছু আয়োজন করুন। কী তৈরি পারেন তার রেসিপি দিলেন শাপলা খাতুন
নুডলস
উপকরণ
সেদ্ধ নুডলস ২ কাপ, চিলি সস আধা কাপ, মুরগির মাংসের মিহি কুচি ২ টেবিল চামচ, মাখন ২ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, সবুজ ক্যাপসিকাম কিউব সিকি কাপ, হলুদ ক্যাপসিকাম কিউব সিকি কাপ, লাল ক্যাপসিকাম কিউব সিকি কাপ, লবণ ১ চা চামচ
যেভাবে তৈরি করবেন
ফ্রাইপ্যানে মাখন গরম করে নিন। এর মধ্যে মুরগির মাংসের মিহি কুচি দিয়ে ভাজুন। লালচে হয়ে গেলে চিলি সস, সবজি দিয়ে নেড়ে কিছুক্ষণ পর সেদ্ধ নুডলস দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে পরিবেশন করুন।
ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন
উপকরণ
ধাপ: ১ : সেদ্ধ ভাত ৩ কাপ, মিহি গাজর সেদ্ধ কুচি সিকি কাপ, হলুদ ক্যাপসিকাম কুচি সিকি কাপ, লাল ক্যাপসিকাম কুচি সিকি কাপ, ডার্ক সয়া সস ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, ডিমের ঝুরা ১টা
রাইস তৈরি : মাখন গরম করে তাতে সবজি দিয়ে ভাজুন। সস দিয়ে দিন। এরপর ভাত দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিন। ডিমের ঝুরা দিয়ে আবারও নেড়ে নামিয়ে নিন।
ধাপ : ২ : চিকেন উইংস ৬ পিস, ডার্ক সয়া সস ২ টেবিল চামচ, আদা রসুন বাটা আধা চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার আধা কাপ, চিলি সস আধা কাপ
যেভাবে তৈরি করবেন : তেল ও চিলি সস বাদে সব উপকরণ মাখিয়ে মেরিনেট করে ৩০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিন। ওপরে চিলি সস দিয়ে পরিবেশন করুন।
রেড ভেলভেট কেক
উপকরণ
ডিম ৪টি, ময়দা ১ কাপ, বাটার মিল্ক ১ কাপ, ভিনেগার ১ চা চামচ, বেকিং সোডা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, লাল রঙ এক চিমটি।
যেভাবে তৈরি করবেন
ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে রাখুন। এবার ডিমের সাদা অংশ বিট করে ফোম বানান। এরপর কুসুম দিয়ে বিট করুন। আবার বাটারমিল্ক ও মাখন দিয়ে একে একে বিট করুন। লাল রঙ দিয়ে দিন। এখন বাকি সব উপকরণ দিয়ে দিন। শেষে ভিনেগার ও বেকিং সোডা দিয়ে, গ্রিস করা মোল্ডে দিয়ে কেকের মিশ্রণটি ঢেলে দিন। চুলায় তাওয়া বসিয়ে দমে মাঝারি আঁচে ২০ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।
স্ট্রবেরি কেক
উপকরণ
ডিম ৪টি, ময়দা ১ কাপ, চিনি পৌনে ৩ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, স্ট্রবেরি ১ চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে রাখুন। এবার ডিমের সাদা বিট করে ফোম বানান। এখন তাতে একে একে সব কুসুম দিয়ে বিট করুন।সব গুঁড়া উপকরণ একসঙ্গে চেলে নিন। এবার সব উপকরণ বিট করা কুসুমের মধ্যে একটু একটু করে দিয়ে বিট করুন। কেকের ডাইসে মিশ্রণ ঢেলে চুলার ওপরে তাওয়া বসিয়ে দমে রাখুন ২০ মিনিট। চুলার আঁচ মাঝারি থাকবে। কেকের ওপরের ডেকোরেশন করে পরিবেশন করুন।