মেহজাবীনের অন্যরকম ভালোবাসা দিবস

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রতিবার দিবসটি সাধারণভাবে পালন করলেও বিয়ের পর এটাই তার প্রথম ভ্যালেন্টাইন ডে। এ কারণে এবারের দিবসটা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। 

যদিও ১৩ বছর প্রেমের পর গত গত বছর এইদিন পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বাগদান সম্পন্ন করেন তিনি, তবে বিয়ে করেনে ২৪ ফেব্রুয়ারি। যার দরুন বিয়ের পর প্রথম ভালোবাসা দিবম উদযাপন করছেন এই পরিচালক-অভিনেত্রী দম্পতি। 

জীবনের স্পেশাল এই দিনটা নিজেদের মতোই কাটিয়ে দিচ্ছেন তারা। ভালোবাসা দিবসের পাশাপাশি বাসন্তী রঙেও সাজিয়েছেন নিজেকে।