সুপার এইটের শেষ দলটি কি পাকিস্তান?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের সাতটি দল নির্ধারিত হয়ে গেছে। দলগুলো হচ্ছে- ভারত, দক্ষিণ আফ্রকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা নিউজিল্যান্ড, ইংল্যান্ড। অস্টম দলটি কে হবে তা নির্ধারিত হবে আগামীকাল বুধবার মূলত পাকিস্তান-নামিবিয়া ম্যাচে। এই ম্যাচে পাকিস্তান জিতলে দলটি উঠে যাবে সুপার এইটে। কোনো অঘটন ঘটলে যুক্তরাষ্ট্র উঠে যাবে শেষ আটে। 
 
সুপার এইটের গ্রুপিং ও ফিকশ্চার আগে থেকেই নির্ধারিত।  গ্রুপ-১ এ পড়েছে ভারত, দক্ষিণ আফ্রকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ ২-এ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শেষ দলটি। ২১ তারিখে নিউজিল্যান্ডের সঙ্গে শেষ দলের খেলা দিয়ে শুরু হবে সুপার এইট পর্ব। পরের দিন ভারত আহমেদবাদে খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। 

সুপার এইটের সময়সূচী

গ্রুপ-১

তারিখ           ম্যাচআপ                       ভেন্যু             সময়
২২ ফেব্রুয়ারি  ভারত-দক্ষিণ আফ্রিকা       আহমেদাবাদ   রাত ৭:৩০
২৩ ফেব্রুয়ারি  জিম্বাবুয়ে-উইন্ডিজ           মুম্বাই             রাত ৭:৩০
২৬ ফেব্রুয়ারি  দক্ষিণ আফ্রিকা-উইন্ডিজ    আহমেদাবাদ   বিকেল ৩:৩০
২৬ ফেব্রুয়ারি  ভারত-জিম্বাবুয়ে              চেন্নাই            রাত ৭:৩০
১ মার্চ            জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা   দিল্লি             বিকেল ৩:৩০
১ মার্চ            ভারত-উইন্ডিজ              কলকাতা         রাত ৭:৩০
 

গ্রুপ-২

তারিখ            ম্যাচআপ                                ভেন্যু           সময়
২১ ফেব্রুয়ারি   নিউজিল্যান্ড-পাকিস্তান/যুক্তরাষ্ট্র     কলম্বো         রাত ৭:৩০
২২ ফেব্রুয়ারি   ইংল্যান্ড-শ্রীলঙ্কা                       পাল্লেকেলে    বিকেল ৩:৩০
২৪ ফেব্রুয়ারি   ইংল্যান্ড-পাকিস্তান/যুক্তরাষ্ট্র          পাল্লেকেলে    রাত ৭:৩০
২৫ ফেব্রুয়ারি   নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা                  কলম্বো         রাত ৭:৩০
২৭ ফেব্রুয়ারি   ইংল্যান্ড-নিউজিল্যান্ড                কলম্বো         রাত ৭:৩০
২৮ ফেব্রুয়ারি   পাকিস্তান/যুক্তরাষ্ট্র-শ্রীলঙ্কা            পাল্লেকেলে    রাত ৭:৩০