বৃষ্টিতে বিশ্বকাপ থেকে ভেসে গেলো অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে সুপার এইটে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

গতরাতে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সুতোর ওপর ঝুলছিল অস্ট্রেলিয়ার সুপার এইট ভাগ্য। জিম্বাবুয়েকে আজ যদি আয়ারল্যান্ড হারিয়ে দিতো, তাহলে টিকে থাকতে অস্ট্রেলিয়ার সম্ভাবনা। কিন্তু ম্যাচই হতে পারেনি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের। পন্ড হওয়া ম্যাচ থেকে এক পয়েন্টে ৩ খেলা ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে জিম্বাবুয়ের। যার অর্থ তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ওমানকে হারালেও উঠতে পারবে না অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগামী বৃহস্পতিবার বি গ্রুপের সেরা হওয়ার জন্য লড়বে। যদিও তাতে সুপার এইটের ক্ষেত্রে কোনো লাভ হবে না। গ্রুপ পর্বের পয়েন্টও সুপার এইটে কোনো কাজে দেবে না। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত