কিরণ রাওয়ের আবেগী বার্তা

সময়টা ভালো যাচ্ছে না বলিউড পরিচালক কিরণ রাওয়ের। গত বছর থেকেই দফায় দফায় অসুস্থ হয়ে হাসপাতালে দৌড়াতে হচ্ছে তাকে। বছরের শেষে অ্যাপেন্ডিক্স অপারেশন এবং পরবর্তী অ্যালার্জিজনিত সমস্যার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হলেন এই নির্মাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে কিরণ নিজেই তার এই অসুস্থতার খবর ভক্তদের জানিয়েছেন। 

ছবিতে দেখা যাচ্ছে, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। তার পায়ের কাছে একগুচ্ছ বই রাখা থাকলেও শারীরিক দুর্বলতার কারণে সেগুলো পড়ার মতো শক্তিও পাচ্ছেন না তিনি। এই কঠিন সময়ে তার একমাত্র সঙ্গী হিসেবে পাশে রয়েছে তার প্রিয় পোষ্য বিড়ালটি। 

নিজের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে কিরণ জানান, চিকুনগুনিয়ার ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। তবে খুব দ্রুত সুস্থ হয়ে বইয়ের পাতায় ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন এই পরিচালক।