৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েই দর্শকমহলে শোরগোল ফেলে দেয় ‘মির্জাপুর: দ্য মুভি’। কালীন ভাইয়া, মুন্না ত্রিপাঠী এবং গুড্ডু-বাবলু পণ্ডিতের মধ্যকার রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই ইতিমধ্যেই ২০২৬ সালের বক্স অফিসের সেরা চারটি চলচ্চিত্রের তালিকায় স্থান করে নিয়েছে। তবে দর্শক ও সমালোচকদের প্রশংসা সত্ত্বেও নতুন এক বিতর্ক ঘিরে ধরেছে ছবিটিকে। সিনেমার ‘শূরবীর’ গানটিতে রাজপুত ঐতিহ্যের প্রতীক মহারানা প্রতাপের অবমাননা করা হয়েছে— এই অভিযোগে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের দ্বারস্থ হয়েছেন রাজস্থানের বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোর।
রাজস্থানের সাবেক বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোরের অভিযোগ, ছবিতে মহারানা প্রতাপকে উৎসর্গ করা ‘শূরবীর’ গানটি অপরাধ ও সহিংসতার দৃশ্যে ব্যবহার করা অত্যন্ত অনুচিত। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, মহারানা প্রতাপ কেবল মেওয়াড় বা রাজস্থানের ঐতিহাসিক ব্যক্তিত্ব নন, তিনি সমগ্র ভারতের সাহস, আত্মত্যাগ ও আত্মসম্মানের প্রতীক। তাই একটি গ্যাংস্টার-কেন্দ্রিক ক্রাইম ড্রামার সহিংস দৃশ্যে এই গানের ব্যবহারে রাজপুত সম্প্রদায়ের ভাবাবেগ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে।
সেন্সর বোর্ডকে দেওয়া চিঠিতে গায়ক রেপিয়া বালামের আপত্তির কথা তুলে ধরেছেন ওই বিজেপি নেতা। রেপিয়া বালামের দাবি, মহারানা প্রতাপের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তৈরি এই গানটি সিনেমায় যুক্ত করার আগে নির্মাতারা তার কাছ থেকে কোনো অনুমতি নেননি। গানটিকে ভুল প্রেক্ষাপটে উপস্থাপন করার কারণে অবিলম্বে সিনেমা থেকে এটি বাদ দেওয়ার নির্দেশ দিতে সেন্সর বোর্ডের কাছে জোরালো দাবি জানিয়েছেন রাঠোর।
ঐতিহাসিক চরিত্রে পাওলি দাম
ভেনিসে প্রশংসিত হলো 'ইসরায়েলের এআই-নির্ভর হত্যাযজ্ঞ' নিয়ে তথ্যচিত্র