অনেক প্রতাশা নিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কিন্তু তার সেই প্রতাশা পূরণ হলো না। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া তার ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়েছে।
তবে বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন প্রীতি। তিনি বলেন, ‘প্রথমত, আমি এই সিনেমা নিয়ে গর্বিত। সিনেমাটির জন্য আমি অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। অভিনেতা হিসেবে আমি বরাবরই প্রত্যাশা ও প্রাপ্তির ভারসাম্য সামলে এসেছি। যখন আমি কজা করি, নিজের শতভাগ দিয়ে কাজ করি। অর্থাৎ, আমি কর্মে বিশ্বাসী। আপনি আপনার কাজটুকু ঠিকভাবে করুন, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। কী হবে, সেটা তো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি, প্রতিটি সিনেমায় শতভাগ চেষ্টা দিতে।’
রাজকুমার সান্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার গল্প দেশভাগের সময়কার। দেশভাগের সময় এক মুসলিম পরিবার ভারত থেকে পাকিস্তানের লাহোরে চলে যায়। তাদের ঘিরেই সিনেমার গল্প। ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ১৫০ কোটি রুপির বড় বাজেটে নির্মিত এই সিনেমা বক্স অফিসে ৫০ কোটি রুপিও আয় করতে পারেনি। এতে আরও অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি, আলি ফজলের মতো তারকারা।
ডিপফেক সরানোর নির্দেশ হাইকোর্টের, স্বস্তিতে প্রীতি জিনতা
পঞ্চাশ পেরিয়ে প্রীতি জিনতা