প্রথম অধ্যায় : উন্নততর জীবনধারা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. কোনটিতে গ্লুকোজ পাওয়া যায়?
ক. খেজুর খ. আম গ. পেঁপে ঘ. তরমুজ
২. কোনটিতে স্টার্চ পাওয়া যায়?
ক. গুড় খ. ভুট্টা গ. আঙুর ঘ. তরমুজ
৩. প্রাণিদেহে শর্করা কোনটি তৈরি হয়?
ক. এনজাইম খ. সেলুলোজ
গ. ফ্রুক্টোজ ঘ. তাপ
৪. কোনটি খাদ্যের সহায়ক উপাদান?
ক. পানি খ. স্নেহ গ. আমিষ ঘ. শর্করা
৫. কোনটি খাদ্যের মুখ্য উপাদান?
ক. পানি খ. আমিষ গ. ভিটামিন ঘ. খনিজ লবণ
৬. খাদ্যের উপাদান কয়টি?
ক. ৩ খ. ৪ গ. ৮ ঘ. ৬
৭. প্রাণীরা খাদ্যের মাধ্যমে কোনটি গ্রহণ করে?
ক. তাপ খ. এনজাইম গ. আমিষ ঘ. শর্করা
৮. পরিপাককৃত খাদ্য শোষিত হয়ে দেহকোষের কোথায় সংযোজিত হয়?
ক. সাইটোপ্লাজমে খ. প্রোটোপ্লাজমে
গ. মাইটোকন্ডিয়ায় ঘ. কোষগহ্বরে
৯. সুক্রোজের উৎস কোনটি?
ক. আপেল খ. পেঁপে
গ. আখের রস ঘ. তরমুজ
১০. মধুতে নিচের কোনটি থাকে?
ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ
গ. সুক্রোজ ঘ. সেলুলোজ
১১. সরিষা ফুলের মধুতে কোনটি থাকে?
ক. গ্লুকোজ খ. সুক্রোজ
গ. ফ্রুকটোজ ঘ. সেলুলোজ
১২. কোনটি সেলুলোজ?
ক. শাক-সবজি খ. আখের রস
গ. কমলালেবু ঘ. গরুর দুধ
১৩. গ্লাইকোজেন কী?
ক. উদ্ভিজ্জ শর্করা খ. উদ্ভিজ্জ প্রোটিন
গ. প্রাণিজ শর্করা ঘ. প্রাণিজ প্রোটিন
১৪. প্রাণিদেহের গঠনে নিচের কোন খাদ্যগুলো অপরিহার্য?
ক. মাছ, ডিম খ. আলু, চাল
গ. সরিষা, ভুট্টা ঘ. কচুশাক, গাজর
১৫. কোনটি প্রোটিনসমৃদ্ধ খাবার?
ক. মিষ্টি আলু খ. ঘি
গ. চিনি ঘ. বরবটি
১৬. কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য?
ক. পনির খ. ডাল গ. চিনি ঘ. ডিম
১৭. আমিষ গঠনের একক কোনটি?
ক. কার্বোলিক এসিড খ. অ্যামাইনো এসিড
গ. হাইড্রোক্লোরিক এসিড ঘ. ফরমিক এসিড
১৮. উদ্ভিজ্জ আমিষ কোনটি?
ক. ডিম খ. পনির
গ. মাছ ঘ. ডাল
১৯. দেহ গঠনকারী খাদ্য কোনটি?
ক. মটরশুঁটি খ. রাঙাআলু
গ. আপেল ঘ. গাজর
২০. মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে?
ক. ১৪ খ. ১৬
গ. ১৮ ঘ. ২০
উত্তর
১. ক, ২. খ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. ঘ, ৮. খ,
৯. গ, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. গ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. ঘ
লেখক : সহকারী শিক্ষক, ঘোনারচালা
উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল