বাংলা প্রথম পত্র

ষষ্ঠ শ্রেণি

প্রবন্ধ : মরু-ভাস্কর

লেখক : হবীবুল্লাহ বাহার

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

১. বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই কারা মুখস্থ করে ফেলত?

উত্তর : আরবরা

২. পৃথিবীতে আবির্ভূত মহাপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে?

উত্তর : মহানবী (স.)

৩. হজরত বেলাল (রা.) কী ছিলেন?

উত্তর : হাবশি গোলাম

৪. মহানবী (স.) কাদের দ্বারা অত্যাচারে জর্জরিত হয়েছিলেন?

উত্তর : তায়েফবাসীর দ্বারা

৫. মহানবী (স.) কোন ধর্মের প্রচার করেন?

উত্তর : ইসলাম

৬. সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই কী মুখস্থ করতেন?

উত্তর : হাজার হাজার হাদিস

৭. কে হজরত মুহাম্মদ (স.)-এর ভৃত্য ছিলেন?

উত্তর : আনাস

৮. মহানবী (স.) নিজেকে কী মনে করতেন?

উত্তর : সাধারণ মানুষ

৯. ‘এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য’ উক্তিটি কার?

উত্তর : মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর

১০. ‘জ্ঞান যেন হারানো উটের মতো’ বাক্যটি কোন রচনার অন্তর্গত?

উত্তর : মরু-ভাস্কর

১১. ‘জ্ঞানসাধকের দোয়াতের কালি শহিদের লহুর চাইতেও পবিত্র’ এখানে ‘লহু’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর : রক্ত

১২. বহুদিন পরে দাই-মা হালিমাকে দেখে মহানবী (স.)-এর যে আকুলতা লক্ষ করা যায় এতে তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়?

উত্তর : মাতৃভক্তি

১৩. ‘এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য’- বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?

উত্তর : সাম্যবাদ

১৪. ‘নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত’ বাক্যটি দিয়ে লেখক নারীর কোন দিকটি বুঝিয়েছেন?

উত্তর : নারীর মর্যাদা

১৫. আরবরা কোনো তথ্য সংরক্ষণের ক্ষেত্রে সাধারণত কী করত?

উত্তর : মুখস্থ করে ফেলত

১৬. ছোটদের সঙ্গে মহানবী (স.) কীভাবে মিশতেন?

উত্তর : শিশুর সরলতা নিয়ে

১৭. হজরতের পুত্রের মৃত্যু দিনে কোনটি দেখা যায়?

উত্তর : সূর্যগ্রহণ

১৮. পুত্রের মৃত্যুদিনে মহানবী (স.) সভা ডাকলেন কেন?

উত্তর : মানুষের ভুল ধারণা ভাঙাতে

১৯. ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের মূল উদ্দেশ্য কী?

উত্তর : মহামানবদের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা

২০. হজরত মুহাম্মদ (স.)-এর চেতনা কোনটিকে সমর্থন করে?

উত্তর : যুক্তিপ্রবণ

২১. ‘আমি রাজা নই, কারও মুনিবও নই’ কথাটির মাধ্যমে কী প্রকাশ পেয়েছে?

উত্তর : মহানবী (স.)-এর মহত্ত্ব ও মানবতা