হিসাববিজ্ঞান

নবম-দশম শ্রেণি

ষষ্ঠ অধ্যায় : জাবেদা

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

১. কোন দাখিলার মাধ্যমে আয়-ব্যয় হিসাব বন্ধ করা হয়

ক. প্রারম্ভিক দাখিলা          খ. স্থানান্তর দাখিলা

গ. সমন্বয় দাখিলা ঘ. সমাপনী দাখিলা

২. পাওনাদারকে পরিশোধ করার সময় বাট্টা পাওয়া গেলে কোন হিসাব ডেবিট হবে?

ক. নগদান হিসাব খ. পাওনাদার হিসাব

গ. বাট্টা হিসাব     ঘ. মূলধন হিসাব

৩. জীবন বীমা প্রিমিয়াম প্রদান লেনদেনটির সঠিক জাবেদা কোনটি?

ক. উত্তোলন হিসাব                        ডেটর     

    নগদান হিসাব              ক্রেডিট     

খ. উত্তোলন হিসাব                        ডেটর

    মূলধন হিসাব               ক্রেডিট

গ. বীমা প্রিমিয়াম              ডেটর

    মূলধন হিসাব               ক্রেডিট    

ঘ. জীবন বীমা প্রিমিয়াম হিসাব        ডেটর

    লাভ-লোকসান হিসাব                ক্রেডিট

৪. কোনটি ক্রয়ের জন্য ‘অফিস সরঞ্জাম হিসাব’

ডেবিট হবে

র. কম্পিউটার       রর. কালি       ররর. ফটোকপি মেশিন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর         খ. র ও ররর       গ. রর ও ররর     ঘ. র, রর ও ররর

৫. অফিসে ব্যবহারের জন্য সুতা ক্রয়ের জাবেদা

দাখিলা হবে

ক. ক্রয় হিসাব      ডেটর                

    নগদান হিসাব  ক্রেডিটর

খ. মনিহারি হিসাব ডেটর

    নগদান হিসাব  ক্রেডিটর

গ. সুতা হিসাব     ডেটর

    নগদান হিসাব  ক্রেডিটর                  

ঘ. বিবিধ ক্ষতি হিসাব        ডেটর

    নগদান হিসাব  ক্রেডিটর

৬. কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত রয়েছে ৩০০০। উপযুক্ত জাবেদা দাখিলা হবে

ক. শাকিল হিসাব  ডেটর                

    বেতন হিসাব   ক্রেডিটর             খ. বেতন হিসাব               ডেটর

    শাকিল হিসাব              ক্রেডিটর

গ. বেতন হিসাব               ডেটর                     বকেয়া বেতন হিসাব                  ক্রেডিটর             ঘ. বকেয়া বেতন হিসাব                 ডেটর

    বেতন হিসাব               ক্রেডিটর

৭. হিসাব সংরক্ষণে লেনদেনসমূহ যে পর্যায়ে লিপিবদ্ধ হয় তা হলো

ক. প্রাথমিক পর্যায়ে জাবেদায় এবং পরবর্তী পর্যায়ে খতিয়ানে

খ. প্রাথমিক পর্যায়ে জাবেদায় এবং পরবর্তী পর্যায়ে রেওয়ামিলে

গ. প্রাথমিক পর্যায়ে জাবেদায় এবং পরবর্তী পর্যায়ে প্রকৃত জাবেদায়

ঘ. প্রাথমিক পর্যায়ে জাবেদায় এবং পরবর্তী পর্যায়ে চূড়ান্ত হিসাব

৮. নগদ বাট্টার উদ্ভূত হয়

ক. ধারে পণ্য ক্রয়-বিক্রয় করলে

খ. নগদে পণ্য ক্রয়-বিক্রয় করলে

গ. নগদে দেনা পাওনা পরিশোধ করলে

ঘ. নগদে প্রাপ্তি ঘটলে

৯. ব্যবসায়ে অধিকাংশ ক্রয়-বিক্রয় সংঘটিত হয়

ক. বাকিতে                      খ. নগদে           

গ. চেকে             ঘ. বিলে

১০. জাবেদাকে যেকোনো প্রতিষ্ঠানের দৈনিক বই বলা হয়, কারণ

ক. এতে দৈনন্দিন লেনদেনসমূহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়

খ. হিসাবের পাকা বই খতিয়ানকে সাহায্য করে থাকে

গ. লেনদেনের ব্যাখ্যাসহ ডেবিট ও ক্রেডিট দেখিয়ে তারিখ অনুযায়ী লিপিবদ্ধ করা হয়

ঘ. লেনদেনসমূহ বিস্তারিত ব্যাখ্যাসহ তারিখ অনুসারে লেখা হয়

উত্তর

১. ঘ, ২. খ, ৩. ক, ৪. খ, ৫. খ, ৬. গ, ৭. ক, ৮. গ,

৯. ক, ১০. ক

লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল

অ্যান্ড কলেজ, ঢাকা