মধ্যপ্রাচ্যে অস্থিরতা : শাকিরার দোহা কনসার্টও স্থগিত

ভারতের পর এবার কাতারের দোহার কনসার্টও স্থগিত হলো পপ তারকা শাকিরার। মূলত মধ্যপ্রাচ্যজুড়ে অস্থির পরিস্থিতির কারণেই কনসার্টগুলো স্থগিত হচ্ছে।  খবরটি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে পর্যটনভিত্তিক ওয়েবসাইট 'ভিজিট কাতার'। 

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অ্যাফলিনিটজ মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে শাকিরা ও জোনাস ব্রাদার্স পারফর্ম করার কথা ছিল। সেই অনুষ্ঠানও চলতি বছরের নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিকেট বিক্রির প্ল্যাটফর্ম 'প্লাটিনাম লিস্ট'।