বিরামপুরে গণহত্যা দিবস পালিত

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বুধবার (২৫মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা সুলতানা নীলা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  মুক্তিযোদ্ধা আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যার ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত