রিশাদের মুখোমুখি শরিফুল, নাহিদ রানার জায়গা হলো না বাবর আজমের দলে

পিএসএলের তৃতীয় দিনে আজ দুটি ম্যাচ। প্রথমটিতে মুখোমুখি বাবর আজমের দল পেশোয়ার জালমি এবং নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ। বাংলাদেশের চার জন ক্রিকেটার এই দুই দলে। তবে খেলতে পারছেন দুজন।

পেশোয়ার জালমিতে শরিফুল ইসলাম সুযোগ পেলেও নাহিদ রানাকে রাখা হয়নি। শরিফুল মুখোমুখি হচ্ছেন স্বদেশী রিশাদ হোসেনের। গতবার লাহোর কালান্দার্সে খেলা রিশাদ এবার খেলছেন পিন্ডিজের হয়ে। তানজিদ তামিমের সুযোগ হয়নি জালমির একাদশে। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিন্ডিজের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।