সপ্তম শ্রেণি
সেলিনা আক্তার
কবিতা : বঙ্গভূমির প্রতি
কবি : মাইকেল মধুসূধন দত্ত
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি দেশকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : মা
২. কবি নিজেকে দাস বলেছেন কেন?
উত্তর : বিনয় প্রকাশের জন্য
৩. ‘অমর করিয়া বর দেহ’ কাকে?
উত্তর : দাসে
৪. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় মক্ষিকা কোথায় পড়লেও গলে না?
উত্তর : অমৃত-হ্রদে
৫. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কাকে ভয় না করার কথা বলা হয়েছে?
উত্তর : শমন
৬. দেশ জননী কবিকে মনে রাখলে তিনি কীসে ভয় পান না?
উত্তর : মরণে
৭. ‘সেই ধন্য নরকূলে, লোকে যাকে নাহি ভুলে’ চরণদ্বয়ে মধুসূদন দত্ত কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
উত্তর : দেশপ্রেম
৮. কবি পদ্মফুলের মতো ফুটে থাকতে চান কেন?
উত্তর : অমরত্ব লাভের আশায়
৯. ‘স্মৃতি জলে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : মানব মনে
১০. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় ‘লোকে যারে নাহি ভুলে’ এ চরণে কী প্রাধান্য পেয়েছে?
উত্তর : কর্ম
১১. কবিতায় কোনটি মাইকেল মধুসূদন দত্তের প্রত্যাশা
উত্তর : জন্মভূমি যেন দয়া পরবশ হয় ও ভুল-দোষকে গুণ মনে করে
১২. কোন ভাবটিকে আশ্রয় করে সমতা কল্পনা করা যায়?
উত্তর : স্বদেশপ্রেম, স্বদেশের স্মৃতি ও আত্মনিবেদন
১৩. ‘কোকনদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
উত্তর : পদ্ম, তামরস ও পঙ্কজ
১৪. ‘মিনতি’ শব্দের অর্থ কী?
উত্তর : বিনীত প্রার্থনা
১৫. ‘পরমাদ’ শব্দের অর্থ কী?
উত্তর : ভুল-ভ্রান্তি
১৬. ‘নীর’ শব্দের অর্থ কী?
উত্তর : পানি
১৭. ‘শমন’ শব্দের অর্থ কী?
উত্তর : মৃত্যুর দেবতা
১৮. ‘বর’ শব্দের অর্থ কী?
উত্তর : আশীর্বাদ
১৯. ‘তামরস’ শব্দের অর্থ কী?
উত্তর : পদ্ম
২০. ‘শরদে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : শরৎকাল
২১. ‘মানস’ শব্দের অর্থ কী?
উত্তর : মন
২২. ‘মক্ষিকা’ শব্দের অর্থ কী?
উত্তর : মাছি
লেখক : শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ