দশম অধ্যায় : এসো বলকে জানি
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. অভিকর্ষ কী?
ক. চৌম্বক বল খ. দুর্বল নিউক্লীয় বল
গ. মাধ্যাকর্ষণ বল ঘ. শক্তিশালী নিউক্লীয় বল
২. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে?
ক. সামনে খ. ডানে গ. বামে ঘ. পেছনে
৩. কোনটি ভেক্টর রাশি?
ক. দৈর্ঘ্য খ. ভর গ. আয়তন ঘ. বল
৪. মাটি থেকে ইট তুলতে কোন বল প্রয়োজন?
ক. পেশিজ বল খ. চৌম্বক বল
গ. মহাকর্ষ বল ঘ. শক্তিশালী নিউক্লীয় বল
৫. শক্তিশালী নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বলের তুলনায় কতগুণ বেশি?
ক. ১০১০ খ. ১০১১ গ. ১০১২ ঘ. ১০০
৬. সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি?
ক. সবল নিউক্লীয় বল খ. স্পর্শ বল
গ. মহাকর্ষ বল ঘ. ঘর্ষণ বল
৭. গাছ থেকে একটি ফল মাটিতে পড়ে এটি কোন ধরনের বলের উদাহরণ?
ক. চৌম্বক বল খ. মহাকর্ষ বল
গ. তাড়িত চৌম্বক বল ঘ. নিউক্লীয়ার বল
৮. কোন বল পরমাণুর গঠন ও রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে?
ক. তড়িৎ চৌম্বক খ. দুর্বল নিউক্লীয়
গ. শক্তিশালী নিউক্লীয় ঘ. মাধ্যাকর্ষণ
৯. কোন বল আমাদের নিচের দিকে টেনে রাখে?
ক. তড়িৎ চৌম্বক খ. দুর্বল নিউক্লীয়
গ. শক্তিশালী নিউক্লীয় ঘ. মহাকর্ষ বল
১০. কোনটি মৌলিক বল?
ক. মহাকর্ষ বল খ. অস্পর্শ বল
গ. স্পর্শ বল ঘ. চৌম্বক বল
১১. কোনটি বলের একক?
ক. জুল খ. ওয়াট গ. নিউটন ঘ. ডায়প্টার
১২. জড়তা পরিমাপক কোনটি?
ক. বল খ. ওজন গ. ভর ঘ. স্থিতি
১৩. বল পরিমাপ করা যায় নিউটনের কোন সূত্র দিয়ে?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
১৪. মৌলিক বল কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
১৫. ত্বরণের একক কী?
ক. মি/সে খ. কি.মি/সে গ. মি ঘ. মি/সে২
১৬. ঘর্ষণ কমানো জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. জেলি খ. অকটেন গ. লুব্রিকেন্ট ঘ. কয়লা
১৭. কোন ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি?
ক. স্থিতি ঘর্ষণ খ. গতি ঘর্ষণ
গ. প্রবাহী ঘর্ষণ ঘ. আর্বত ঘর্ষণ
১৮. ১০ কেজি ভরের একটি বস্তুর ওপর ৫০ নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ কত?
ক. ৩ মি/সে২ খ. ৪ মি/সে২
গ. ৫ মি/সে২ ঘ. ৬ মি/সে২
১৯. ৮ কেজি ভরের একটি বস্তুর ওপর ৩২ নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত?
ক. ৩২ মি/সে২ খ. ৪ মি/সে২
গ. ২৫ মি/সে২ ঘ. ৮ মি/সে২
২০. একটি বস্তুর ওপর ৫০ নিউটন বল প্রয়োগ করা হলে ২ মি/সে২ ত্বরণ সৃষ্টি হয়। বস্তুটির ভর কত?
ক. ০.০৪ কেজি খ. ২৫ কেজি
গ. ৫২ কেজি ঘ. ১০০ কেজি
২১. বেলুন থেকে পেছন দিক থেকে বাতাস বের হওয়ার সময় বেলুনটি সামনে এগিয়ে যায়। এটি কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়?
ক. নিউটনের প্রথম গতিসূত্র
খ. নিউটনের দ্বিতীয় গতিসূত্র
গ. নিউটনের তৃতীয় গতিসূত্র
ঘ. আইনস্টাইনের অপেক্ষিকতার সূত্র
উত্তর
১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. খ, ২১. গ
লেখক : সহকারী শিক্ষক, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়, সখীপুর, টাঙ্গাইল