অষ্টম শ্রেণি
প্রবন্ধ : লাইব্রেরি
লেখক : মোতাহের হোসেন চৌধুরী
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. মোতাহের হোসেন চৌধুরী কোনটিকে আত্মার খাদ্য বলেছেন?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী বইকে আত্মার খাদ্য বলেছেন।
২. মানুষের মনের প্রধান কাজ কী?
উত্তর : মানুষের মনের প্রধান কাজ হলো চিন্তা করা এবং জ্ঞান ও আনন্দ আহরণ করা।
৩. লেখকের মতে, আমরা সাধারণত কীসের অভাব বোধ করি না?
উত্তর : লেখক মতে, আমরা সাধারণত শরীরের খাদ্যের অভাব বোধ করলেও মনের খাদ্যের অভাব তেমনভাবে অনুভব করি না।
৪. লাইব্রেরি কীসের প্রতীক?
উত্তর : লাইব্রেরি মানসিক সমৃদ্ধি ও জ্ঞানের ভা-ারের প্রতীক।
৫. সজীব ও সমৃদ্ধ মন তৈরি করার প্রধান উপায় কী?
উত্তর : সজীব ও সমৃদ্ধ মন তৈরি করার প্রধান উপায় বই পড়া ও জ্ঞানচর্চা করা।
৬. মোতাহের হোসেন চৌধুরী বই পড়ার ব্যাপারে কাদের উদাসীনতা লক্ষ করেছেন?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী বই পড়ার ব্যাপারে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের উদাসীনতা লক্ষ করেছেন।
৭. লাইব্রেরি আমাদের কী শেখায়?
উত্তর : লাইব্রেরি আমাদের শেখায় কীভাবে ভালোভাবে বাঁচতে হয় এবং জ্ঞান অর্জন করতে হয়।
৮. মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন।
৯. মোতাহের হোসেন চৌধুরীর জন্মস্থান কোথায়?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরীর জন্মস্থান নোয়াখালী।
১০. মোতাহের হোসেন চৌধুরীর বিখ্যাত প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর : সংস্কৃতি কথা।
১১. মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর : সবুজ পত্র।
১২. মোতাহের হোসেন চৌধুরী কত সালে মারা যান?
উত্তর : ১৯৫৬।
১৩. লেখকের মতে, আমাদের দেশে কীসের অভাব বেশি?
উত্তর : মনের খোরাকের।
১৪. লাইব্রেরি কীভাবে আমাদের মনকে আলোকিত করে?
উত্তর : বইয়ের মাধ্যমে জ্ঞান ও চিন্তার আলো ছড়িয়ে লাইব্রেরি আমাদের মনকে আলোকিত করে।
১৫. ‘লাইব্রেরি’ প্রবন্ধের মূল সুর কী?
উত্তর : ‘লাইব্রেরি’ প্রবন্ধের মূল সুর মানসিক ও আত্মিক বিকাশে বই ও লাইব্রেরির গুরুত্ব
১৬. মোতাহের হোসেন চৌধুরী কোন বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন?
উত্তর : মোতাহের হোসেন চৌধুরী সাহিত্য, সংস্কৃতি ও দর্শন বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন।
১৭. মোতাহের হোসেন চৌধুরী তার প্রবন্ধে কোন বিষয়টিকে জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য বলেছেন?
উত্তর : বই পড়া ও জ্ঞানচর্চা।
১৮. লেখকের মতে, আমাদের সমাজে কীসের অভাব দেখা যায়?
উত্তর : মানসিক ও সংস্কৃতি চর্চার।
১৯. ‘লাইব্রেরি’ প্রবন্ধটি কোন ধরনের রচনা?
উত্তর : প্রবন্ধ।
২০. মোতাহের হোসেন চৌধুরী তার লেখায় কোন ধরনের ভাষার ব্যবহার করেছেন?
উত্তর : চলিত ভাষা।
২১. ‘মনের খোরাক’ বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর : জ্ঞান ও আনন্দদায়ক সাহিত্য।
লেখক : শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ