চট্টগ্রাম বন্দরে চন্দনাইশ উপজেলার কর্মরতদের সংগঠন চন্দনাইশ সিঅ্যান্ডএফ ঐক্য পরিষদের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী তিন মাসের জন্য আহ্বায়ক হিসেবে সরোজ সেন গুপ্ত ও সদস্য সচিব পদে একরামুল হক (রিপন) নির্বাচিত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) আগ্রাবাদস্থ অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি গঠন করা হয়।
১১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অন্যপদস্থরা হলেন যুগ্ম আহ্বায়ক মো.আবু মহসিন, টিপু দাশ, সহ-যুগ্ম আহ্বায়ক মো. সেকান্দর হোসেন, মো.সাইফুল, যুগ্ম সদস্য সচিব সুমন বড়ুয়া, মো. ইয়াছিন আলী, সহ-যুগ্ম সদস্য সচিব কেশব দেব, রাজিব উদ্দিন ও অর্থ সচিব অভি ঘোষকে মনোনীত করা হয়।
অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন সুজিত বডুয়া, বাবলু চৌধুরী, হায়দার আলী চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, মফিজুর রহমান চৌধুরী, শ্রীকান্ত, মঈনউদ্দীন রিফাত, শুভাশিস,জয়, নিশান, মিজান, হিলটন, রাজ্জাক, নয়ন প্রমুখ।