ঘরে তৈরি পানীয়

রেসিপি দিয়েছেন : মারজানা তাবাসসুম অন্যা

চিড়ার শরবত

উপকরণ

চিড়া ১ কাপ, পানি ২৫০ মিলি,  টক দই ২ কাপ, চিনি আধা কাপ, বরফ কুচি ২ টেবিল চামচ, রোজ সিরাপ ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চিড়া ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

২. এবার ব্লেন্ডারে চিড়া, টকদই, চিনি ও বরফ কুচি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

৩. গ্লাসে ঢেলে ওপরে রোজ সিরাপ দিয়ে পরিবেশন করুন।

ঠান্ডাই

তরমুজ

উপকরণ

তরমুজের টুকরা ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি সিকি কাপ, লবণ আধা চা চামচ, বরফ কুচি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. তরমুজের সঙ্গে সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে নিন।

২. এরপর ছেঁকে গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

বাঙ্গি লাচ্ছি

উপকরণ

বাঙ্গি টুকরা আড়াই কাপ, মিষ্টি দই ১ কাপ, চিনিআধা কাপ, বরফ কুচি ১ টেবিল চামচ, পানি সিকি কাপ।

যেভাবে তৈরি করবেন

১. বাঙ্গি ভালো করে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন।

২. ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।

৩. গ্লাসে ঢেলে ওপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

আনারসের দিলখুশ

উপকরণ : আনারসের রস ১ কাপ, মাল্টার রস আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি আধা কাপ, লবণ আধা চা চামচ, পানি আধা কাপ, বরফ কুচি ২ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পুদিনা পাতা ও বরফ কুচি ছাড়া সব উপকরণ একত্রে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন।

২. এবার গ্লাসে ঢেলে ওপরে পুদিনা পাতা ও বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।