ষষ্ঠ শ্রেণি
কবিতা : মানুষ জাতি
কবি : সত্যেন্দ্রনাথ দত্ত
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. ‘একই পৃথিবীর স্তন্যে লালিত’ কথাটার মর্মকথা কী?
উত্তর : গোটা মানবজাতি এক পৃথিবীর স্নেহছায়ায় প্রতিপালিত
২. ‘বনেদি’ কথাটার মানে কী?
উত্তর : সম্ভ্রান্ত
৩. ‘বুনিয়াদ’ শব্দের অর্থ কী?
উত্তর : ভিত্তি
৪. ‘দুনিয়া সবারই জনম বেদি’ কথাটার ব্যাখ্যা কী?
উত্তর : এ পৃথিবীর সব মানুষের জন্ম হয়েছে
৫. ‘একই রবি শশী’ বলতে কী কী বোঝানো হয়েছে?
উত্তর : সূর্য ও চাঁদ
৬. ‘এক পৃথিবীর স্তন্যে লালিত’ পঙ্ক্তির পরের পঙ্ক্তি কোনটি?
উত্তর : একই রবি শশী মোদের সাথী
৭. ‘ডাঙা’ শব্দের অর্থ কোনটি?
উত্তর : স্থল
৮. রবি থেকে আমরা কোনটি পাই?
উত্তর : আলো
৯. ক্ষুধা লাগলে আমরা কী করি?
উত্তর : খাবার গ্রহণ
১০. বাহ্যিক দিক থেকে মানুষের অবয়ব কোনটি?
উত্তর : কালো আর ধলো
১১. পৃথিবীর সব মানুষ কোনটির মাধ্যমে ভাব প্রকাশ করে?
উত্তর : ভাষার সাহায্যে
১২. পৃথিবী জুড়ে যে একটি মাত্র জাতি আছে তা বোঝাতে কবি শব্দদ্বয় ব্যবহার করেছেন?
উত্তর : মানুষ জাতি
১৩. কোন শক্তিকে কাজে লাগিয়ে আমরা ‘শীতাতপ, ক্ষুধা তৃষ্ণার জ¦ালা’ বুঝি?
উত্তর : অনুভূতি শক্তি
১৪. মানুষের কৃত্রিম ব্যবধান কোথায় লোটে?
উত্তর : ধুলায়
১৫. মানুষ জাতি কবিতার আলোকে কবিকে চিহ্নিত করা যায় কোন পরিচয়ে?
উত্তর : অসাম্প্রদায়িক
১৬. কোন সত্যটি অস্বীকার করার উপায় নেই?
উত্তর : সব মানুষের রক্ত একই রকম লাল
১৭. মানুষের আসল পরিচয় কী?
উত্তর : মানুষ
১৮. মানুষের মাঝে কোনটি থাকা উচিত নয়?
উত্তর : ভেদাভেদ
১৯. মানুষ কেন দোসর খোঁজে ও বাসর বাঁধে?
উত্তর : মানুষ একা বাঁচতে পারে না
২০. ‘কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি।’ উক্তিটির তাৎপর্য কী?
উত্তর : পরবর্তী প্রজন্মকে প্রতিষ্ঠিত করা
২১. বেণু ও বীণা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : সত্যেন্দ্রনাথ দত্ত
২২. ‘মানুষ জাতি’ কবিতার মূল বিষয়বস্তু কী?
উত্তর : মানব জাতির বন্দনা
২৩. ‘বাঁচিবার তরে সমান যুঝি’ চরণটি যে অর্থে প্রয়োগ ঘটেছে
উত্তর : বাঁচার জন্য সবাই যুদ্ধ করে
২৪. ‘মানুষ জাতি’ কবিতায় কোন ভাব ফুটে উঠেছে?
উত্তর : বিশ্বভ্রাতৃত্ব
২৫. মানুষের নিজেদের পরিচয়কে কীভাবে গ-িবদ্ধ ও সংকীর্ণ করেছে?
উত্তর : মানুষের নিজেদের পরিচয়কে জাতি ও গোত্রভেদ, বর্ণভেদ ও বংশ কৌলিন্যের মাধ্যমে গ-িবদ্ধ ও সংকীর্ণ করেছে
২৬. ‘দোসর’ শব্দটি যে অর্থ ব্যবহৃত?
উত্তর : সাথী, বন্ধু, সঙ্গী
লেখক : শিক্ষক, আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ