নেত্রকোনার পুর্বধলা চৌরাস্তায় বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হন একজন। শনিবার (২ মে) সকালে উপজেলার ইলাশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুর্বধলা থানার পুলিশ জানায়, বৃষ্টি হচ্ছে ভোর থেকে। সকাল ৯টার দিকে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পূর্বধলা থানাধীন বড় ইলাশপুর এলাকায় দুর্গাপুর হতে ময়মনসিংহ গামী একটি বাস ও শ্যমগঞ্জ হতে দুর্গাপুর গামী একটি সিএনজির মুখামুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী কাল ডোহরের মৃত কাসম আলীর ছেলে আইনুল হক (৫০) নিহত হন। সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নেয়া হলে অজ্ঞাত নামা আরও একজন যাত্রী মারা যান। এছাড়াও একজন আহত হয়েছেন।
ওসি জানান, অজ্ঞাত নিহতের পরিচয় শনাক্তকরণ চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।