চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তবলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বসতঘর পুড়ে যায়। শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকার সর্বস্তরের জনগণ আগুন নিভাত এগিয়ে এলেও আগুনের ভয়াবহতার কারণে কয়েকটি বাড়ির সম্পুর্ণ মালামাল পুঁড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শীলকুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরী। তিনি বলেন, শুক্রবার রাত ১০টার দিকে সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় আজিজ আহমদের তিন পুত্র নুরুল ইসলাম, নুরুল আমিন ও নুরুল আলম এবং মোঃ শফির চারপুত্র আলী আহমদ, লেদু মিয়া, মোক্তার আহমদ ও আক্তার হোসেনের বাড়ি সম্পূর্ণ পুঁড়ে যায়।
স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিস টিমের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও আগুনে ক্ষতিগ্রস্থদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুকানো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় বলে জানান শীলকুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাশেদ নূরী।