এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (ইবিএইউবি) গবেষণা, আউটরিচ সেল ও ইনস্টিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অ্যাডভান্সিং রিসার্চ এক্সিলেন্স’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সকল অনুষদের ডীন ও শিক্ষকবৃন্দ অংশ নেন। উপাচার্য প্রফেসর ড. মো: সফিকুল বারী তাঁর প্রবন্ধে গবেষণার নানাদিক, গবেষণা ফান্ড সংগ্রহের কার্যকর কৌশল, আন্তর্জাতিক স্কোপাস ইনডেক্স জার্নালে গবেষণাপত্র প্রকাশের পদ্ধতি, গবেষণায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণার নৈতিকতা ও উদ্ভাবনী চিন্তার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনার শেষে শিক্ষকদের মধ্যে গবেষণার মানোন্নয়ন নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।