সিলেটের সেই শিক্ষিকার প্রতি সংহতি জানাল শিক্ষক নেটওয়ার্ক

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি রিল ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রতিবাদে সংহতি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক (ইউটিএন)।

দেশের বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানটি ব্যবহার করে ভিডিও প্রকাশের মাধ্যমে যে প্রতিবাদ জানাচ্ছেন, তার সঙ্গে সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষকও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি রিল ভিডিওকে নিয়ে অযাচিত সমালোচনার প্রতিবাদে যেভাবে দেশের বিভিন্ন প্রান্তের প্রাথমিক শিক্ষকসহ অনেকে ফেসবুকে প্রচার করছেন, তার সঙ্গে আমরা সরব সংহতি প্রকাশ করছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত