রাজধানীতে ধর্ষণের পর শিশু হত্যা মুন্সীগঞ্জে মশাল মিছিল ও  সমাবেশ

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরে মশাল মিছিল ও  সমাবেশ করা হয়েছে। 

বুধবার (২০ মে) রাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এ মশাল মিছিল ও সমাবেশে অংশ নেন। রাত ৭ টার দিকে শহরের থানারপুল এলাকার অঙ্কুরিত যুদ্ধ-৭১ ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে। প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিল শেষ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।