মুন্সীগঞ্জ 

লাইসেন্স ছাড়াই চলছিল হাসপাতাল, অতঃপর সিলগালা

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে লাইসেন্সবিহীন কার্যক্রম চালানোর অপরাধে একটি ডায়াগনষ্টিক ও হাসপাতাল সিলগালা করেছে সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন। এছাড়া অন্য দু’টি হাসপাতাল ও ক্লিনিককে জরিমানা করা হয়। 

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার তিন দোকান ও বালাশুর এলাকায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগমের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন ও উপজেলা স্যানেটারী কর্মকর্তা নাসরিন সুলতানা মিলি।

সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার অপরাধে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের তিন দোকান এলাকার কেয়ার এইড ডায়াগনষ্টিক সেন্টার ও হসপিটাল সিলগালা করা হয়। পৃথক অভিযানে লাইসেন্স নবায়ন না থাকায় একই উপজেলার বালাশুর এলাকার মোল্লা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও দায়িত্ব অবহেলার কারণে ওই এলাকার আল-শিফা হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত