মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, বরিশালের দক্ষিণ বাগীয়া এলাকার মো. মিজানুর রহমান মানিক (২৮) ও তার স্ত্রী আশা বেগম (৩৮)।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, এদিন দুপুর দেড়টার দিকে ডিবির এসআই রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
