ঈদে যাচ্ছি দাদু বাড়ি

আওসাফ যাইন

শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

ঈদ আসছে ভাবলেই আমার খুব আনন্দ লাগে, কারণ ঈদ মানেই আমরা সবাই মিলে পাবনায় দাদুর বাড়িতে যাবো।

আমি তো দিন গোনা শুরুই করে দিয়েছি।

আমি এখন থেকেই অনেক কিছু ভাবছি। দাদুর বাড়িতে গিয়ে কাজিনদের সঙ্গে খেলা করব সারা দিন। মাঠে দৌড় প্রতিযোগিতা করব। বিকেলে নদীর পাড়ে হাঁটতে যাব। নদীর ঠা-া বাতাস গায়ে লাগলে খুব ভালো লাগে আমার। মাঝে মাঝে আমরা নৌকায়ও চড়ি।

রিকশায় করে গ্রামের রাস্তা ঘুরতেও আমার ভালো লাগে খুব। আমাদের গ্রামের পাশে একটা বন্দর আছে। সেখানে অনেক মানুষ বেড়াতে আসে। আমরাও সেখানে যাই।

ঈদের দিন সকালে আমরা সবাই নতুন জামা পরব, তারপর বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাব।

তাই এখন আমি শুধু অপেক্ষা করছি, কবে ঈদ আসবে আর কবে আমরা দাদুর বাড়ি যাব।

তোমরা ঈদে কেমন মজা করলে, কোথায় বেড়াতে গেলে, কি কি খেলে সেটিও লিখে জানাতে পারো। দাদু বাড়িতে ঈদে কেমন মজা হলো সেটি নিয়ে আমিও লিখবো।