হাসি হাসি রাশি রাশি

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:২৭ এএম

হোমওয়ার্ক ও ঘুম

শিক্ষক : বল তো, হোমওয়ার্ক করলে কী হয়?

রাহাত : স্যার, ঘুম অনেক ভালো হয়!

শিক্ষক : কীভাবে?

রাহাত : হোমওয়ার্ক খুললেই আমার চোখ বন্ধ হয়ে আসে!

..........................................

রোবটও করতে চায় না

সিয়াম বাসায় একা থাকে বলে ওর জন্য একটা রোবট কেনা হলো।

সিয়াম : তুমি কী কী করতে পারো?

রোবট : আমি নাচতে পারি, গান গাইতে পারি, গল্প বলতে পারি।

সায়েম : তাহলে আমার হোমওয়ার্কটা করে দাও!

রোবট  : দুঃখিত, আমারও ওই কাজটা ভালো লাগে না!

দ্রুতগামী জিনিস

শিক্ষক : বলো তো, সবচেয়ে দ্রুতগামী জিনিস কী?

রাতুল : ছুটির দিন। চোখের পলকে শেষ হয়ে যায়।

..........................................

জানা কম ছিল

শিক্ষক : পরীক্ষায় কী লিখেছ?

ছাত্র : যতটুকু জানতাম।

শিক্ষক : তাহলে সাদা খাতা জমা দিলে যে?

ছাত্র : কিছুই জানা ছিল না যে!

..........................................

সবচেয়ে পরিশ্রমী প্রাণী

শিক্ষক : বলো তো, সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোনটি?

গগণ : মশা!

শিক্ষক : কেন?

গগণ : দেখুন না, সবাই কেমন তাড়ায়, তবুও নিজের কাজ ছাড়ে না!

 গ্রন্থনা : শাহ জামান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত