চলছে বর্ষাকাল!
সারা দিন রিমঝিম বৃষ্টি। বৃষ্টিতে স্কুলে যেতে-আসতে একটু কষ্ট হয়, তা বাদে বাকি সবকিছু নিশ্চয়ই ভালো লাগে তোমাদের। বিশেষ করে, জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে! বৃষ্টি নিয়ে তোমার যা কিছু ভালো লাগে এবং ভালো লাগে না সব লিখে পাঠিয়ে দাও তোমার প্রিয় পায়রাতে। বৃষ্টি পড়ার অপরূপ সুন্দর দৃশ্যও এঁকে পাঠাতে পারো। সঙ্গে দেবে তোমার এক কপি পাসপোর্ট সাইজের ছবি, লিখে দেবে নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান, ঠিকানা। আর যোগাযোগ নম্বর দিতে কিন্তু একদম ভুলবে না। পাঠাতে হবে [email protected] এই ইমেইলে।