পায়রা-কথা

প্রিয় পায়রা বন্ধুরা, তোমাদের পাঠানো লেখা ও আঁকা দিয়ে প্রকাশিত হচ্ছে এবারের ঈদ সংখ্যা। যাদের লেখা প্রকাশিত হলো, তাদের অভিনন্দন! যাদের লেখা ও আঁকা এ সংখ্যায় প্রকাশিত হলো না তারা মন খারাপ করবে না। আগামী সংখ্যাগুলোতে তোমাদের আঁকা ও লেখা প্রকাশিত হবে। তোমাদের ঈদ আনন্দের সময় আরও বেড়ে গেল। আর যারা সময় স্বল্পতার জন্য লেখা ও আঁকা পাঠাতে পারোনি তারা ঈদে কেমন মজা করলে তা ছবি এঁকে ও লিখে পাঠিয়ে দেবে ঢ়ধুৎধ@ফবংযৎঁঢ়ধহঃড়ৎ.পড়স এই ইমেইলে।

ঈদের আনন্দের সঙ্গে আরেকটি খুশির উপলক্ষ রয়েছে। আমাদের অত্যন্ত প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ১১ জ্যৈষ্ঠ। ঝিঙেফুল, লিচু চোর, খুকী ও কাঠবিড়ালী, প্রভাতি, মা, খাঁদু-দাদু

প্রভৃতি শিশুতোষ লেখার মাধ্যমে তিনি ছোট-বড় সবার হৃদয়ে অমর হয়ে আছেন। এবারের আয়োজনে এই দুই খুশির উপলক্ষকেই তুলে ধরা হয়েছে। পায়রার এবারের ঈদ সংখ্যার সঙ্গে তোমাদের ঈদ আনন্দময় হোক, ঈদ মোবারক!