ইরান চুক্তিতে সহায়তায় প্রস্তুত তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, ইরান চুক্তি বাস্তবায়নে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত তার দেশ।

তিনি সম্প্রতি এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আঞ্চলিক অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনার সময় এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

আলোচনায় তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা গেলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বাড়াবে এবং বৈশ্বিক অর্থনীতিতে স্বস্তি আনবে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিতে পারে, যেখানে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা বিরাজ করছে।