তিস্তাপাড়ে বিদ্যানন্দ

‘ভালবাসার বাজার’ ১ টাকায় ঈদের খুশি

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে লালমনিরহাটের তিস্তাপাড়ে বসেছে ‘ভালোবাসার বাজার’। এই বাজারে নামমাত্র এক টাকার বিনিময়ে চাল, ডাল, তেলসহ সম্পূর্ণ ঈদের বাজার করার সুযোগ পেয়েছে দুস্থ ও অসহায় পরিবারগুলো।  

সোমবার (২৫ মে) সকালে সদর উপজেলার চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে একদিনের এই ব্যতিক্রমী হাটের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

​আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের আত্মসম্মান বজায় রেখে ঈদের আনন্দ উপহার দিতেই এই প্রতীকী মূল্যের বাজার। ১ টাকার বিনিময়ে ক্রেতারা চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ সামগ্রী কেনার সুযোগ পান। তিস্তাপাড়ের প্রায় ৫০০টি হতদরিদ্র পরিবার এই বাজার থেকে ঈদের কেনাকাটা করেন।