ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

 ছুরিকাঘাতে নিহত ব্যক্তির নাম জয়নাল (৩২)।  বড় ভাই জাফরের ছুরিকাঘাতে জয়নাল নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জয়নাল ওই এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ফেসবুক আইডি ব্লক করা-না করা এবং পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে বড় ভাই জাফর ছোট ভাই জয়নালকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে