আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাদের মিছিল করতে দেখা যায়। শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি, শিশুধর্ষণ ও হত্যার প্রতিবাদ লেখা ব্যানারে এই মিছিল লেখা হয়।

ভিডিওতে দেখা যায়, পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টার থেকে শুরু হওয়া মিছিলটি চাতরী চৌমুহনী বাজারের দিকে অগ্রসর হয়। এ সময় বিভিন্ন সেøাগান দেন তারা। মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তবে আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার কোনো তথ্য নেই। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এডিট করা বলে দাবি তার।