বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে অপহৃত

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৭:২৯ এএম

বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার পথে অটোরিকশাচালক মো. সুন্দর আলী  অপহরণের শিকার হন। তাকে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। ৪৪ হাজার টাকা আদায়ের পরও তাকে আটকে রাখা হয়। পরে র‌্যাব-১০ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার এবং চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলো কুদ্দুস মিয়া, জুয়েল রানা, রাকিব হাওলাদার এবং অপু মীর ওরফে বায়জিদ।

গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জে র‌্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা সুন্দর আলীর প্রথম স্ত্রী মারা যান। গত রবিবার দ্বিতীয় বিয়ের উদ্দেশে গোলাম বাজার থেকে রামেরকান্দা এলাকায় মেয়ে দেখতে রওনা হন সুন্দর আলী। পথে ধর্মশুর এলাকায় তাকে অপহরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত