বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (রহ.) মাজারসংলগ্ন দিঘির কুমিরের নিয়ে যাওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধারের পর গতকাল মঙ্গলবার দুপুরে জানাজা শেষে দিঘির পূর্ব পাড়ের গণকবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত ৮টার দিকে মাজারের দিঘির ঘাটে মায়ের সঙ্গে গোসল করতে নামলে ৮ বছর বয়সী শিশু ফাতেমাকে কুমির টেনে নিয়ে যায়।
গতকাল ভোর ৫টার দিকে ফাতেমার মরদেহটি দিঘির পূর্ব প্রান্তে ভেসে উঠলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে।
কুমিরের আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনায় প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের টনক নড়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বেষ্টনীর ব্যবস্থার করা হচ্ছে।